1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে অবৈধ পাঁচ ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম

রাউজানে অবৈধ পাঁচ ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৩৯২ বার

রাউজানে বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে বৈধ কাগজপত্র না থাকায় সদরের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার (২১ জানুয়ারি) বিকেলে এ নির্দেশ দেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর। তিনি রাউজান উপজেলা সদরে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে রাউজান ডায়াগনস্টিক সেন্টার,মেডিকো ডায়াগনস্টিক সেন্টার,স্টার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।এসময় এসব প্রতিষ্ঠান বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং নানাবিধ অনিয়মের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন তিনি। তিনি জানান,

গত ১৭জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন দেশের আনাচে-কানাচে গড়ে উঠা সব ধরনের অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন।তিনি অবৈধ হাসপাতাল-ক্লিনিকের তালিকা চেয়েছেন। অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকরা নিজেরাই বন্ধ করে দিলে ভালো, না হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এই কথাও বলেন মন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের এমন নির্দেশনা দেয়ার কারণে এই অভিযান পরিচালনা করি। এছাড়াও রাউজানের নোয়াপাড়া পথের হাট, গহিরা, আমির হাট, পাহাড়তলী, ফকির হাট, ও জলিল নগরের ব্যাঙের ছাতা মত গড়ে উঠা অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net