1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে লাঙ্গলের পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতারা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

সৈয়দপুরে লাঙ্গলের পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৪৬৫ বার

মোঃ জাকির হোসেন,

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী-৪ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলের লাঙ্গলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শোডাউন ও পথসভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। এতে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও অংশ নেয়।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর স্মৃতি অম্লান চত্বরে ওই কর্মসূচি পালিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সদস্য অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সবুর আলম, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক, ছাত্রলীগ নেতা শেখ সোহাগ প্রমুখ। এছাড়াও জাতীয় পার্টির উপজেলা কমিটির সদস্য সচিব জিএম কবির মিঠু, ব্যারিষ্টার সারা শাওলিন দিশা, ডক্টর মেহজাবুন্নেসা টুম্পা ও আহসান আদেলুর রহমান।
আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন বলেন, আদেলুর রহমান আদেল মহাজোট মনোনীত প্রার্থী। আগামী ৭ জানুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা মানে শেখ হাসিনার হাতকে শক্তি করা। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অন্য প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমপি প্রার্থী আদেলুর রহমান আদেল বলেন, আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে সৈয়দপুরে উর্দুভাষীদের জন্য আবাসিক ভবন, রেলওয়ে কারখানার উন্নয়ন, বিমানবন্দরের উন্নয়ন, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সৈয়দপুরকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করা হবে।
পথসভার আগে উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যৌথ র‌্যালী বের করে। এতে উভয় দলের মহিলা কর্মী-সমর্থকরাও অংশ নেয়। র‌্যালীটি শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মোঃ জাকির হোসেন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net