1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: ঢাকা জেলার গেন্ডারিয়া থানাধীন একশত কাঠা গেন্ডারিয়া এলাকার মো: আবুল কাউসার এর ছেলে মো: কামরুজ্জামান প্রকাশ রবিন (৪১), মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন পূর্ব মিরেশ্বরাই (নোয়াগাঁও) এলাকার মো: জয়নাল আবেদীন ফকির এর ছেলে মো: শিপন হোসেন (২৭) ও ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বড় বাহ্রা পশ্চিম পাড়া এলাকার হারুনুর রশিদ এর ছেলে মো: মাছুম (৩৫)। বিষয়টি নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত অনুমান সাড়ে দশটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: জাহিদ হোসেন রায়হান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ চিওড়া ইউনিয়নের পাতড্ডা সাকিনে কালিকসার মাদরাসা রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১৩- ৩৫৩৯) জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net