1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সংস্থা গ্লোবাল রিলিফ ট্যাক্সের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ৭০০টি কম্বল বিতরণ ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

ঠাকুরগাঁওয়ে সংস্থা গ্লোবাল রিলিফ ট্যাক্সের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ৭০০টি কম্বল বিতরণ !

মোঃ মজিবর রহমান শেখ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৫১ বার

৫ বছর কাহারোল লুগুন কম্বল চাহিবা লাগিবেনি,
এইলা ঠান্ডার দিনোত ডাকে হেনে মোটা একখান কম্বল দিলো। এইখান কম্বলতো অনেক দামি, জাড়োত অবস্থা খুবই কাহিল, ছুয়াডাক লেহেনে তাহু এলা ভালোভাবে থাকবা পারিম। অখুদি হলেও জাড় কম লাগবে।
কথাগুলো বেগমের। ২ বছরের শিশুকে নিয়ে শীতবস্ত্র নিতে এসে এমনভাবে অনুভূতিগুলো জানাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের এই নারী। সম্প্রতি গত ১৭ জানুয়ারী বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে উন্নত মানের ৭শত কম্বল বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় অসহায় প্রতিবন্ধী, বিধবা ও দু:দুঃস্থদের বাছাই করে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের ভিক্ষুক আফতাব জানান, এই কম্বলটার দাম ৩ হাজার টাকার বেশি। অন্য কম্বল এক-দুবার ধুয়ে দিলে পরে আর ব্যবহার করা যায় না। এই কম্বল অনেক উন্নত, আর কারো কাছে কম্বল চাইতে হবে না। বেগম ও আফতাব মত ৭’শত শীতার্ত মানুষ উন্নত মানের কম্বল পেয়ে খুশি। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি আশরাফুল ইসলাম, ডাউরেক্টর অব প্রোগ্রাম এন্ড ম্যানেজমেন্ট মিসবাহুল ইসলাম, জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দিন, জমিরিয়া মাদরাসার শিক্ষক মোহাম্মদ রবিউল আওয়াল প্রমুখ।
উল্লেখ যে, দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রায় ৫ বছরের বেশি সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের জীবন মান উন্নয়নে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net