1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পিঠা উৎসব! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে পিঠা উৎসব!

মো: মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৫৫৪ বার

গ্রাম বাংলার হাজার বছরের প্রবাহে ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম অংশ বাহারি পিঠাপুলির আয়োজন বাঙালি সংস্কৃতির বিশেষ অনুষঙ্গ। পৌষের শিশির আর মাঘের হাড় কাঁপানো শীতের সন্ধিণে কালের স্রোতে হারিয়ে যাওয়া বিভিন্ন মুখরোচক পিঠাকে তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও সবার কাছে পরিচিত করে তুলতেই ঠাকুরগাঁও জেলায় হয়ে গেল পিঠা উৎসব। চারিদিকে হরেক রকমের বাহারি পিঠাপুলির দোকান। ভাপা পিঠা, চিতই, মালপোয়া, পাটিসাপটা, নকশী পিঠা, বিবিয়ানা সহ নানান পিঠার পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র উদ্যোক্তারা।

২৬ জানুয়ারী শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়ায় এলাকাবাসী আয়োজন করে এই পিঠা উৎসবের। এতে অংশ নেয় ২৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবে সুস্বাদু ও মুখরোচক পিঠা খেতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সব বয়সের মানুষ। জানা অজানা হরেক রকমের পিঠা খেয়ে তাদের দাবি বারবার এ রকম আয়োজন করার। পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো: মোস্তফা, স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সার্বিক পরিচালনায় ছিলেন স্থানীয় তৌফিক, লিটন, আজমত রানা, কমল সাহেব কাদেরীসহ অন্যান্যরা।
নিজেদের তৈরি পিঠা ক্রেতাদের সামনে তুলে ধরতে পেরে খুশি পিঠা উৎসবে আসা ক্ষুদ্র উদ্যোক্তারা এবং উৎসবে আসা বেশ সাড়া ছিল বলে জানান তারা। বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে ধরে রাখতে ভবিষ্যতে নিয়মিত এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন আয়োজকরা। হার কাপানো শীত উপো করে সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এই প

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net