1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও জেলা পুলিশের ৬ মাসের কর্মকান্ড বিষয়ে প্রতিবেদন প্রকাশ ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

ঠাকুরগাঁও জেলা পুলিশের ৬ মাসের কর্মকান্ড বিষয়ে প্রতিবেদন প্রকাশ !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৮৩ বার

ঠাকুরগাঁও জেলা পুলিশের ৬ মাসের উল্লেখ্যযোগ্য বিভিন্ন কর্মকান্ড বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ২১ জানুয়ারী রোববার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে আগস্ট-ডিসেম্বর-২৩ এ ৬ মাসের প্রতিবেদন তুলে ধরেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। প্রতিবেদনে জানানো হয়, উল্লেখিত ৬ মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে ৯৮৫টি মামলা নিস্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৩ হাজার ৬১০ টি মামলায় ১ কোটি ৪২ লাখ ৮৯ হাজার টাকা জরিমনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। ১১৪ টি মোবাইল ফোন উদ্ধার করে ১০১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। ২ হাজার ৩০১ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৪৯৯ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়। ১৫৭ টি নন-এফআইআর প্রসিকিউশন, উঠান বৈঠক ও বিট পুলিশিংয়ের মাধ্যমে ২৪ হাজার ৮৬৫টি উঠান বৈঠক। ৫ হাজার ৩৫টি দিবা ও রাত্রি টহল। ৬ হাজার ১৭১ টি পাসপোর্ট ভেরিফিকেশন, ১ হাজার ৯৯ টি চাকুরী ভেরিফিকেশন ও ১ হাজার ৭৫ টি পুলিশ কিয়ারেন্স প্রদান করা হয়। এছাড়াও ২১৬ টি আলামত নিস্পত্তি, ৩১৪ টি এনইআর, ১১২টি পিএন্ডএ অনুষ্ঠিত হয়। ৯৩৯টি মামলায় ১ হাজার ১৭২ জন আসামী ৫২০ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ৪৩০ টি মাদক মামলায় ২৯ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ৪ হাজার ৫২৯ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ৫৭ বোতল বিদেশী মদ, ২৬ কেজি ৬৮৭ গ্রাম ও গাঁজার গাছ ২টি, ১ হাজার ৫৯০ বোতল ফেনসিডিল ও ১ হাজার ২৫০ এমএল তরল, ৫২ দশমিক ৩২ গ্রাম হিরোইন, ৪৮৭ লিটার চোলাইমদ ও ২শ লিটার জাওয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৭৮ লাখ ৫০ হাজার ৪৮০ টাকা। এভাবেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মধ্য দিয়ে মাদকমুক্ত হবে ঠাকুরগাঁও জেলা এই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net