1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ সুপারের সহোযোগিতায় বেঁচে থাকার স্বপ্ন বুনেছেন,শওকত হোসেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

পুলিশ সুপারের সহোযোগিতায় বেঁচে থাকার স্বপ্ন বুনেছেন,শওকত হোসেন

বিপ্লব ইসলাম, লংগদু(রাঙ্গামাটি)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৬ বার

ঋণের দেনা পরিষদ ও স্ত্রী ছেলে সন্তানের ভরনপোষণ বহন করতে অপারগ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছিলো শওকত হোসেন নামে এক যুবক।

শওকত রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকার বাসিন্দা। তিনি গত ১৪ জানুয়ারি রাতে নিজের ভেরিফাই ফেসবুক পেইজে অঙ্গীকার নামা লিখে ফেসবুকে পোস্ট করে প্রকাশ করে, তিনি তার পরিবারের পক্ষ থেকে কোনরকম সহযোগীতা না পেয়ে দুঃখে কষ্টে দিন অতিবাহিত করার কারণে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।

এমন মর্মান্তিক ঘটনার ফেসবুক পোস্ট লংগদু থানার ওসি মো. হারুনুর রশিদের নজরে আসলে, তিনি বিষয়টি রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহীদ বিপি এম বার কে অবগত করলে, পুলিশ সুপার মানবিক দৃষ্টিকোণ থেকে নগদ ৪০ হাজার টাকা প্রদানের মাধ্যমে শওকতকে বেঁচে থাকার জন্য আশ্বাস্ত করেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় লংগদু থানার অফিসার ইনচার্জ এর কক্ষে, অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ নগদ ৪০ হাজার টাকা শওকত হোসেন ও তার স্ত্রীর হাতে তুলে দেন।

এসময় ভাসান্যাদম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশের এমন মানিবিক কর্মকান্ডে কৃতজ্ঞতা প্রকাশ করে শওকত বলেন, আমি ঋণের বোঝায় দিশে হারা হয়ে আত্মহত্যার পরিকল্পনা করি। আমার ফেসবুক পোস্ট দেখে ওসি স্যার আমাকে থানায় নিয়ে আসে। পরে আমাকে বুকে টেনে নিয়ে আমাকে নানা বিষয়ে বুঝায়। আমিও অঙ্গীকার করেছি আর জীবনে এমন সিদ্ধান্ত নিবোনা। শওকত লংগদু থানার অফিসার ইনচার্জ ও রাঙামাটি পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা জনগনের পক্ষে কাজ করে যাচ্ছে। তার ফেসবুক পোস্টটি আমার নজরে আসলে আমি আমার পুলিশ সুপার কে বিষয়টি অবগত করি। তিনি আন্তরিক হয়ে আমার মাধ্যমে শওকতকে নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net