1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে শ্রী শ্রী লোকনাথ আশ্রমের ২১তম বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

বাঁশখালীতে শ্রী শ্রী লোকনাথ আশ্রমের ২১তম বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিব্বির আহমদ রানা বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২৫৬ বার

চট্টগ্রামের বাঁশখালীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ ও চতুষ্প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ এবং মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বাঁশখালী উপজেলার জঙ্গল নাপোড়া হিমছড়ির মুখ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এই বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতাযজ্ঞ ও চতুষ্প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ সম্পন্ন হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে হাজার হাজার পূণ্যার্থীর ঢল নামে। এতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রীমৎ লোকনাথ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীর আর্শ্বীবাদ নিতে আসেন হাজার হাজার ভক্তকুল।এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার সনাতনী ধর্মাবলম্বীদের আগমন ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী দিনে সকাল থেকে চতুপ্রহরব্যাপী শ্রীশ্রী অখন্ড মহানামযজ্ঞের শুভারম্ভ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গুরু বন্দনা, শ্রীশ্রী বাবার প্রাত্যাহিক বাল্যভোগ, শ্রীশ্রী লোকনাথ বাবার মঙ্গল শোভাযাত্রা, শ্রীশ্রী বাবার পূজা ও প্রাত্যাহিক রাজভোগ নিবেদন, অন্নপ্রসাদ বিতরণ, চতুষ্প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড মহানামযজ্ঞের পূর্ণাহুতি, শ্রী শ্রী বাবার সমবেত প্রার্থনা সম্পন্ন হয়।

দিনব্যাপী এই মনোজ্ঞ সাংস্কৃতিক, গীতাযজ্ঞ চতুষ্প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ অনুষ্ঠানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীর নেতৃত্বে শ্রীশ্রী লোকনাথ আশ্রমের ২১তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মাস্টার শ্রী দিলীপ কুমার দে, সভাপতি শ্রী জহরলাল দেব দাশ, সাধারণ সম্পাদক শ্রী নিখিল দেব, অর্থ সম্পাদক শ্রী সুভাষ দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net