1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আশা'র শিক্ষা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

মাগুরায় আশা’র শিক্ষা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৮৩ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরায়

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব ও অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তায় কর্মরত শিক্ষা কর্মীদের ২ দিন ব্যাপি ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা ০৪ জানুয়ারি সম্পূর্ণ হয়েছে।

আশা শিক্ষা কর্মসূচির আওতায় ৬৪টি জেলায় ১ হাজার ৫০টি ব্রাঞ্চের ১৮ হাজার ৪৫০ টি শিক্ষাকেন্দ্রে ১৮ হাজার ৪৫০ জন শিক্ষা সেবিকার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের পাঠদানের সহায়তা করা যাচ্ছে। সামাজিক ফায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসাবে সংস্থাটি ২০১১ সাল থেকে এ কর্মসূচির বাস্তবায়ন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত ০৩ জানুয়ারি বুধবার সকালে মাগুরার ডেফুলিয়া ব্রাঞ্চ কার্যালয়ের শিক্ষা কর্মীদের নিয়ে ২ দিন ব্যাপি উক্ত ত্রৈমাসিক প্রশিক্ষণ শুরু হয়। আশা ডেফুলিয়া বাজার ব্রাঞ্চ ম্যানেজার বিপ্লব কুমার পোদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আশা মাগুরা সদর অঞ্চলের রিজোনাল ম্যানেজার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ।
কর্মশালায় শিক্ষা সুপারভাইজার সহ ব্রাঞ্চ পর্যায়ের বিভিন্ন শ্রেনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
আশা’র শিক্ষা অফিসার জানান-এ কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় ৪লক্ষ ৫৫ হাজার শিক্ষার্থীদের আনা হয়েছে। এর মধ্যে আশা মাগুরা জেলায় ১৪ টি ব্রাঞ্চের মাধ্যমে ২৭০ টি শিক্ষাকেন্দে ২৭০ জন শিক্ষা সেবিকার মাধ্যমে প্রায় ৭ হাজার ৮০০ জন শিক্ষার্থীদের পাঠদানের সহায়তা করা হচ্ছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net