1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সুরসপ্তকের উদ্যোগে সাংস্কৃতিক স্বজনদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

মাগুরায় সুরসপ্তকের উদ্যোগে সাংস্কৃতিক স্বজনদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৩০৯ বার

সুরসপ্তকের উদ্যোগে গতকাল বিকেলে মাগুরা শহরের কলেজপাড়াস্থ সুরসপ্তকের কার্যালয়ে জেলার শীতার্ত সাংস্কৃতিক পরিবারের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ জসীম উদ্দীন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক মোঃ শামীম আহমেদ খান, মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতী, সুরসপ্তক মাগুরার সমন্বয়কারী সুরভী খান, প্রশিক্ষক সত্য চক্রবর্তী, সাংবাদিক শামীম শরীফসহ অন্যরা।

সুরসপ্তক মাগুরার প্রতিষ্ঠাতা জাহিদুল আলমের সহযোগিতায় উক্ত কম্বল বিতরণ করা হয়।
জেলা কালচারাল অফিসার মোঃ জসীম উদ্দীন বলেন, উদ্যোগ যত ছোটই হোক- যে কোনো ধরনের বিপদে বা ঝুঁকিতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের প্রতি এই ভালোবাসার মূল্য অনেক।

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক শামীম আহমেদ খান বলেন, সাংস্কৃতিক কর্মী বা স্বজনদের আলাদা করে সহযোগিতার হাত বাড়ানোটা অবশ্যই সম্মানের। জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতীর মতে, এ ধরনের ক্ষুদ্র সহযোগিতা আমাদের দায়িত্ববোধের প্রকাশ। সুরসপ্তক মাগুরার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুসরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য যে, সুরসপ্তক মাগুরা জেলার অন্যতম একটি সাংস্কৃতিক সংগঠন। বিশুদ্ধ সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net