1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লংগদুতে পাহাড় এবং বন রক্ষার্থে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

লংগদুতে পাহাড় এবং বন রক্ষার্থে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিপ্লব ইসলাম, লংগদু, (রাংগামাটি)
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৪১ বার

রাঙ্গামাটির লংগদুতে পাহাড় কেটে,বন উজাড় করে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে দুইটি ইটভাটার মালিককে নগদ ৫০ হাজার করে মোট ১লক্ষ টাকা জরিমানা সহ ইটভাটার চুল্লী ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের কেবিএম ব্রিকস ও তেঁতুলতলার এডিবি ব্রিকস নামের দুইটি ইটভাটাতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা।

লংগদু উপজেলা প্রশাসন সূত্রে জানায়, কোন অনুমোদন ছাড়াই ইটভাটা তৈরী করে ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে ভাটা মালিকরা। এতে বনের কাঠ জ্বালিয়ে ইট তৈরী হচ্ছে সাথে কাটা হচ্ছে পাহাড়। এতে কোনরকম নিয়মনীতির তোয়াক্কাও করা হয়নি।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইট ভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net