1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চালের টিন কেটে সৈয়দপুরে জমজম ফার্মেসীতে দুর্ধর্ষ চুরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

চালের টিন কেটে সৈয়দপুরে জমজম ফার্মেসীতে দুর্ধর্ষ চুরি

মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৫৫০ বার

চালের টিন ও লোহার গ্লীল কেটে সেলিং ভেঙে দড়ি দিয়ে ঝুলে দোকানে ঢুকে ৪ লাখ টাকার ওষুধ ও ক্যাশ ভেঙে নগদ ১ লাখ চুরি করে নিয়ে গেছে চোর। মঙ্গলবার দিবাগত রাতে নীলফামারীর সৈয়দপুরে শহরের প্রাণ কেন্দ্র শহীদ ডা. জিকরুল হক সড়কের জমজম ফার্মেসীতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ জানুয়ারী) সকালে দোকান খুলে চুরির বিষয়ে জানা যায়।

ফার্মেসীর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বলেন, চোররা মুখোশ পরিহত ছিল। যা দোকানের সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। তারা পেছন দিয়ে চালে উঠে টিন ও এঙ্গেল কেটে নেমে সিলিংয়ের প্লাস্টিকের পাটাতন সরিয়ে দড়ি ঝুলিয়ে তা দিয়ে দোকানের ভিতরে ঢুকেছে। ক্যাশবাস্ক ভেঙে নগদ ১ লাখ টাকা ও ৪ লাখ টাকার দেশী-বিদেশী ওষুধ চুরি করছে।

তিনি বলেন, সকালে দোকান খুলেই দেখি সব এলোমেলো। উপরের দিকে তাকাতেই চোখে পড়ে সিলিং ও চালের টিন ফাঁকা। এতেই বুঝতে পারি চুরি হয়েছে। সাথে সাথে জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করলে সৈয়দপুর থানার এস আই গোপাল চন্দ্র বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মামলা করা হবে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, চুরির ঘটনা জানতে পেরে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। ফার্মেসী মালিক লিখিত অভিযোগ করলে আমরা পদক্ষেপ নিবো। ইতোমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। যতদ্রুত সম্ভব এই চুরির রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net