1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে প্রথম বারের রঙিন বাঁধাকপি চাষ ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

ঠাকুরগাঁওয়ে প্রথম বারের রঙিন বাঁধাকপি চাষ !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২১১ বার

দিনাজপুর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের অধীনে প্রথম বারের মতো রঙিন জাতের বাঁধাকপি রুবি -কিং চাষ শুরু হয়েছে ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলায়। দেখতে রঙিন সুন্দর ও স্বাদে হালকা মিষ্টি। সালাদ হিসেবেও খাওয়ার উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষণায় দেখা গেছে এই কপি ভিটামিন এ, সি, ও কে, সমৃদ্ধ, রঙিন শাকসবজিতে সবুজগুলোর তুলনায় ভিটামিন বেশি থাকে, এই কপিতে চর্বি নেই বললেই চলে, পাশাপাশি এই কপি আলসার ও ক্যানসার প্রতিরোধে খুবই কার্যকরী। ফলে এটি খাওয়া মানবদেহের জন্য খুবই উপকারী। স্বাভাবিক পরিবেশে কয়েক দিন সংরক্ষণ করা যায়। বাজারে এই রঙিন বাঁধাকপির চাহিদাও বেশি। যা সাধারণ কপির চেয়ে অনেক বেশি লাভ। দাম ও ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকরাও এ জাতের কপি চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। দ্বিগুণ লাভের আশায় প্রত্যন্ত গ্রামে এই রঙিন বাঁধাকপি চাষ শুরু করেছেন রানিশংকৈল উপজেলার কৃষক আইনুল হক, তার ২০ শতাংশ জমিতে এবার ভিন্ন কিছু চাষ করার ভাবনা থেকে লাল বাঁধাকপি রুবি কিং চাষ করেছেন। রঙিন লাল বাঁধাকপি দেখতে সুন্দর। ভিতরে টুকটুকে লাল ও স্বাদে কিছুটা মিষ্টি হওয়ায় এর চাহিদাও বেশি। ব্যাপক লাভবান হওয়ার আশা করছেন তিনি। লাল বাঁধাকপি দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন। ৮০-৯০ দিনে কপিগুলো পরিপক্ব হয়ে বিক্রির উপযোগী হয়। রানীশংকৈল উপজেলার হোসেগঁ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা একরামুল করিম বলেন, রানীশংকৈল উপজেলায় প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ হয়েছে। অন্য কৃষকরাও এ জাতের কপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। রানিশংকৈল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম , সাংবাদিককে বলেন, দিনাজপুর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের অধিনে প্রথম বারের মতো রঙিন জাতের বাঁধাকপি রুবি -কিং চাষ হচ্ছে । এ বছর আমাদের রানীশংকৈল উপজেলায় মোট এক একর জমিতে এই রঙিন বাঁধাকপি চাষ হয়েছে । এই কপি ভিটাকমিন এ, সি, ও কে, সমৃদ্ধ, রঙিন শাকসবজিতে সবুজগুলোর তুলনায় ভিটামিন বেশি থাকে,পাশাপাশি এই কপি আলসার ও ক্যানসার প্রতিরোধী। আগামীতে এ রানীশংকৈল উপজেলায় এর চাষ বাড়বে বলে, তিনি আশা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net