1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আসামী ও সাক্ষীর কাঠগোড়ায় কার্পেট প্রদান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে আসামী ও সাক্ষীর কাঠগোড়ায় কার্পেট প্রদান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের ।

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৩১১ বার

ঠাকুরগাঁওয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের উদ্যোগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল এজলাসে আসামী ও সাক্ষীর কাঠগোড়ায় কার্পেট প্রদান করা হয়। সম্প্রতি গত বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর এজলাসসমূহে উন্নত মানের কার্পেট বসানো হয়। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বেশ কিছুদিন ধরে প্রচন্ড শীত পরছে। এই তীব্র শিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর এজলাস সমূহে আসামী ও সাক্ষীরা খালি পায়ে কাঠগোড়ায় দ্বাড়ালে ঠান্ডা অনুভব করেন। বিষয়টি বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নজরে আসলে তিনি প্রত্যেক এজলাসের আসামী ও সাক্ষীর কাঠগোড়ায় উন্নতমানের কার্পেট বসানোর সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল এজলাস সমূহে সঠিকভাবে কার্পেট বসানো হয়েছে কিনা বিষয়টি পরিদর্শন করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্টেসীর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো: বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জুডিসিয়াল ম্যাজিস্টেসীর এজলাসে সাক্ষী দিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা হলে, তারা কাঠগোড়ায় কার্পেট বসানো বিষয়টিকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ্য করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net