1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নৌকার নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

তিতাসে নৌকার নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২৮৫ বার

মোঃ জুয়েল রানা

তিতাস প্রতিনিধি

তিতাসে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই ট্রেন বিজয়ের লক্ষ নিয়ে যাত্রা শুরু করেছে, সেই ট্রেনের ২৪৯ নং বগির যাত্রী আমরা। ইনশাআল্লাহ আমরাও গন্তব্যে গিয়ে পৌঁছব।

তিনি আরও বলেন, ক্ষুধা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মামলাবাজ মুক্ত, মাদক মুক্ত, বন্যামুক্ত, গৌরীপুর-হোমনা সড়ক জানযটমুক্ত, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক সুবিধা সম্বলিত নদীবন্দর স্থাপন করাসহ ২১ টি কর্মপরিকল্পনার প্রতিশ্রুতি দেন। এবং আাগামী ৭ জানুয়ারি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

জনসভা শুরুর পূর্বে ৯টি ইউনিয়ন থেকে বিশাল বিশাল নৌকার মিছিল এসে গাজীপুর স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়। এক পর্যায়ে মাঠের জনসভা জনসমুদ্র পরিণত হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দাউদকান্দি পৌর মেয়র নাঈম হাসান সেইন,
তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান,
কুমিল্লা জেলা পরিষদের সদস্য নাঈম হাসান রেইন, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মো. রবিউল আউয়াল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাউন্সিলর মো.আনিসুর রহমান ও তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া।

এছাড়াও জনসভায় তিতাস উপজেলা ও সকল ইউনিয়নের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net