1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে ২টিতে আওয়ামীলীগ ও একটিতে জাতীয় পার্টি বিজয়ী ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে ২টিতে আওয়ামীলীগ ও একটিতে জাতীয় পার্টি বিজয়ী !

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৩০৫ বার

মোঃ মজিবর রহমান শেখ,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে সংসদীয় ৩টি আসনের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। ৭ জানুয়ারী রোববার শান্তিপুর্নভাবে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন (নৌকা) ২ লাখ ৫ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী মো: রেজাউর রাজী স্বপন চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৫০৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ১৩৮ ও নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৩৬৫ জন। ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম সুজন (নৌকা) ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল (ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন, হরিপুর উপজেলায় ১ লাখ ১০ হাজার ১৬৬ জন এবং রানীশংকৈল উপজেলায় ৩৯ হাজার ৮৯৪ জন। ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ১ লাখ ৬ হাজার ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় (হাতুড়ী) পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট। এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net