1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ক্রাইম রিপোর্টের এসোসিয়েশন (ক্র্যাব) ,নির্বাচন ২০২৪  কামরুজ্জামান খান সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে জয়ী। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রাইম রিপোর্টের এসোসিয়েশন (ক্র্যাব) ,নির্বাচন ২০২৪  কামরুজ্জামান খান সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে জয়ী।

এ এইচ মোবারক নিজস্ব প্রতিনিধি ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৪৭১ বার

আজ ১৫ জানুয়ারী, সমবার, সেগুন বাগিচায় ঢাকা,  বাংলাদেশ ক্রাইম রিপোর্টের এসোসিয়েশন (ক্র্যাব) এর ২০২৪ ইং নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

নির্বাচন উপলক্ষে সারাদিন ক্র্যাব প্রাঙ্গন ও ডিআরইউ কার্যলয়ের আশপাশের রাস্তা অলিগলি সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
এই নির্বচনে উপলক্ষে ভোটার ছাড়াও ভোটার ছাড়াও জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, বিএফএসএ, ডিআরইউ, এর সাংবাদিক ও অন্যান্য সংগঠনের সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় একটি উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়। নির্বাচনটি শান্ত, ভ্রাতৃত্ব পূর্ণ পরিবেশে হওয়ায় ভোটার গণ স্বাচ্ছন্দে আনন্দ মুখর পরিবেশে ভোট দেন।
ক্র্যাব এর ৩০১জন সদস্যদের মধ্যে সর্বমোট ৩০০ জন ভোটার ছিল। সর্বমোট ভোট দিয়েছেন ২৮৯ জন।
ফলাফল অনুযায়ী সভাপতি নির্বাচিত হন কামরুজ্জামান খান, ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম জয়ী হোন।
নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দিতা করেন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও সহ-সভাপতি পদে শাহীন আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দিপন দেওয়ান, অর্থ সম্পাদক পদে হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হোসনাইন , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে( বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইসমাইল হোসেন ইমু (বিনা প্রতিদ্বন্দিতায়), আন্তর্জাতিক সম্পাদক পদে শাহিন আলম,
কার্যনির্বাহী সদস্য আলী আজম, মোঃ আবু দাউদ খান, শেখ কলিমুল্লাহ জয়ী হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net