1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৯৩ বার

শাহাদাত হোসেন, রাউজান

(চট্টগ্রাম) প্রতিনিধি:

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও টি কে গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. মোফাচ্ছেল হক এর সভাপতিত্বে ও শিক্ষক জাকের হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, আওয়ামী লীগ নেতা কামরুল হোসেন বাহাদুর, বশির উদ্দিন খান, আলমগীর কবির চৌধুরী,মোদাচ্ছের হায়দার মেম্বার, আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম আলতাফ হোসেন। শিক্ষক অমল কান্তি চৌধুরী, কাজল চৌধুরী, কামাল উদ্দিন, শাহনাজ বেগম, তানুপমা দাশ, সুজন দে, যুঁই দে, তাপস কুমার সরকার, কে এম আকবর হোসেন, যুবলীগ নেতা জাহেদুল আলম, আকতার হোসেন, নুরনবীসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টের মধ্যে ছিল ছেলেদের ৩০০ মিটার দৌড়, নারীদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, সুই সুতা দৌড়, চকলেট দৌড়, বেলুন ফুটানো, যেমন খুশি তেমন সাজো ও নৃত্য প্রতিযোগিতা।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলা করতে পারলেই আজকের শিশুরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net