1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ বার

চট্টগ্রাম চন্দনাইশে এলপিজি গ্যাস অবৈধভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস হস্তান্তরের একটি স্থাপনায় এসিল্যান্ড অভিযান চালিয়ে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ করেন।

 

রোববার (২ আগস্ট) গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভরা ও খালি সিলিন্ডার এবং রিফিলিংয়ের যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ কার্যক্রমে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত সাড়ে ১২টায় চন্দনাইশ উপজেলার বদুরপাড়া রাস্তা মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিরা পালাতে সক্ষম হয়। ফলে এই অপরাধে কারা সরাসরি জড়িত রয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

 

ঘটনাস্থল থেকে অবৈধ রিফিলিং কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২০টি ভরা এলপিজি গ্যাস সিলিন্ডার এবং আনুমানিক ৫০টি খালি সিলিন্ডার জব্দ করা হয়।

 

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চন্দনাইশ পৌরসভা কার্যালয়ে জব্দ করা ২০টি ভরা সিলিন্ডার উন্মুক্ত সরাসরি নিলামে বিক্রয় করা হয়।

 

নিলামের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা জানান, নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখা এবং ভরা গ্যাস সিলিন্ডার দ্রুত নিষ্পত্তির সরকারি নির্দেশনা থাকায় তাৎক্ষণিকভাবে সোমবার সকালে এগুলো নিলামের ব্যবস্থা করা হয়। তবে জব্দকৃত ৫০টি খালি সিলিন্ডার আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী সুবিধাজনক সময়ে নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।

 

অবৈধ এসব বিপজ্জনক গ্যাস ক্রস ফিলিং চক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net