1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাশিনগর গণিমিয়া বাজারে শাফা খতম অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

চৌদ্দগ্রামে কাশিনগর গণিমিয়া বাজারে শাফা খতম অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে দেশ ও জাতির কল্যাণ কামনায় তৃতীয়বারের মত বার্ষিক বড় শাফা খতম, দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কাশিনগরের দক্ষিণ যাত্রাপুর গণিমিয়া বাজার পরিচালনা কমিটির আয়োজনে এ কোরআন খতম অনুষ্ঠিত হয়।

গণিমিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বড় শাফা খতমের প্রতিষ্ঠাতা শাহপরানের পরিচালনায় খতম শেষে মুনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের আ’লা হযরত পীর সাহেব শাহ্ আহম্মদ সা’দ সিদ্দিকী আল-কোরায়েশী (বড় হযরত)।

উপজেলার গোপালনগর মাদরাসার সহ-সুপার মাওলানা শাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পেশ করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, কাশিনগর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়াতুল্লাহ নূরী।

এ সময় গুণবতী ডিগ্রি কলেজের অধ্যাপক মো: আমির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, শাফা খতম আয়োজক কমিটির সভাপতি হাজী আলী মিয়া, সহ-সভাপতি আবুল হাশেম, ক্যাশিয়ার মাস্টার জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net