1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ৪ চোখ ও ২ মাথার ছাগল ছানার জন্ম ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

ঠাকুরগাঁওয়ে ৪ চোখ ও ২ মাথার ছাগল ছানার জন্ম !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৭ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় ৪ চোখ ও ২ মাথাযুক্ত একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে । ঘটনাটি রানীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা শান্তিপুর এলাকায় ঘটনা ঘটে। সোমবার (১ ফ্রেরুয়ারি) বিকালে ঐ এলাকার বাসিন্দা সোহেলের বাড়িতে একটি ছাগল ২ ছানার জন্ম দেয়, তবে এরমধ্যে একটি অদ্ভুত আকৃতির। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আর ঐ বাড়িতে ছাগলে বাচ্চাগুলো দেখতে দলে দলে ছুটে যাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, গত রোববার বিকালে সোহেলের বাড়িতে পালিত ১ ছাগল এমন বিরল ছানার জন্ম দেয়। ছাগলটির ২টি ছানার মধ্যে ১টি অদ্ভুত ও একটি স্বাভাবিক ছিল। একটি ছানার ২টি জোড়া লাগানো মাথা। ২টি মুখ ও ৪টি চোখ রয়েছে। তা ছাড়া অন্যান্য শারীরিক গঠন ঠিক রয়েছে। এমন খবর শুনে এলাকার শত শত মানুষ বাড়িতে ছুটে আসছে। সেখানে কথা হয় স্থানীয় ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘আগে খবরে দেখেছি চার পা, জোড়া মাথা ইত্যাদি ছাগল ছানা জন্মের। এবার নিজ এলাকায় এমন প্রকৃতির ছাগল ছানা দেখলাম।’ আরেক ব্যক্তি হোসেন বলেন, ‘বিষয়টি চাঞ্চল্যকর ছাগলের ছানার যদি দুটি মুখ হয়। তাহলে সে খাবে কোন মুখ দিয়ে।’ ছাগলের মালিক সোহেল রানা বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে গর্ভবতী ছাগলটি বাচ্চা প্রসব করে। প্রথম বাচ্চা স্বাভাবিক হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির হয়। এমন ছাগল ছানা হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে।’
রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক সাইদুর রহমান বলেন, জিনগত ত্রুটির কারণে এমন বিচিত্র বাচ্চার জন্ম হয়ে থাকতে পারে। যখন অ্যাবনরমাল শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন এ ধরনের বিচিত্র আকৃতির জন্ম হতে পারে। ২ মাথা ও ৪ চোখ যুক্ত ছাগলের বাচ্চাটি সুস্থ রাখতে ঐ ছাগলের মালিককে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net