1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে দুর্ধর্ষ চুরি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

মাগুরার শ্রীপুরে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২০ বার

মোঃ সাইফুল্লাহ 

মাগুরা প্রতিনিধি

মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল গ্রামের তারিকুল ইসলাম সানজু নামে এক ব্যক্তির বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্য তারিকুল ইসলাম সানজু জানান, রাতের খাওয়া-দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ৩ টা রুম ও বারান্দার সকল আসবাবপত্র এলোমেলো দেখা যায়। পরে দেখি আলমারীর মধ্যে থাকা আমার মায়ের ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। বেশ কিছুদিন আগে আমাদের বাসা থেকে মোটরসাইকেল ও চুরি হয়েছে। শ্রীকোল বাজারের পাশে কুণ্ডু পাড়ায় কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাটি আমাকে অবগত করার পর শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে খাবারে চেতনানাশক ব্যবহার করে তাদের অজ্ঞান করে চুরির ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net