1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় স্বাস্থ্য সহকারী পদে প্রক্সি দেওয়ায় ৪ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

মাগুরায় স্বাস্থ্য সহকারী পদে প্রক্সি দেওয়ায় ৪ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৮ বার

মােঃ সাইফুল্লাহ

মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার কারণে চারজনকে আটক করেছে পুলিশ। আটকৃত চারজন ধুরন্ত ব্যক্তি মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদে চাকুরীর প্রার্থী হিসেবে গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ছয় লাখ টাকার বিনিময়ে ভাড়াটিয়া ব্যক্তিদের দিয়ে লিখিত পরীক্ষা‌ দেওয়ার চেষ্টা চালায়, লিখিত পরীক্ষায় পাশ করার পর রবিবার বিকালে মৌখিক পরীক্ষা দিতে এসে আসল চাকুরী প্রার্থীরা ধরা পড়ে। পরে সিভিল সার্জন কর্তৃপক্ষ চার প্রার্থীকে পুলিশের হেফাজতে দেন। আটকৃত হলেন
(১)মো: মনিরুজ্জামান (২৭) পিতা- মো:নুরুজ্জামান, গ্রাম- লক্ষ্মীপুর, উপজেলা-মহাম্মদপুর,(২) শরিফুল ইসলাম (২০),পিতা- আলাউদ্দিন মোল্লা, মন্ডলগাতী, মহাম্মদপুর,(৩)সজীব হোসাইন (২১),পিতা-জামাল মুন্সী, নাগরা, মহাম্মদপুর,(৪)মিরাজ হোসেন (২০) পিতা-ওহাব আলী,গ্রাম- আমুড়িয়া, মাগুরা সদর মাগুরা।
এ বিষয়ে মাগুরা সদর থানার এস. আই আজম জানান, আমরা সংবাদ পেয়ে সিভিল সার্জন অফিস থেকে চারজন পরীক্ষার্থীকে আটক করেছি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net