1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান" শ্রীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান” শ্রীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২১ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে চতুর্থ বারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মাট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা কার্যালয় প্রাঙ্গনে দিসবটির উদ্বোধন ও পরে ক্ষনিকালয় সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডঃসামছুল আলম প্রদান প্রধান অতিথি হিসেবে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্বোধনকালে বলেন, সঠিক ও নির্ভুল পরিসংখ্যান একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত।যে দেশের পরিসংখ্যান যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত।
তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পরিসংখ্যানের গুরুত্ব অপরিহার্য। বিশেষ করে পরিকল্পিত অর্থনীতির জন্য সঠিক পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। আজ ২৭ ফ্রেবুয়ারি দেশব্যাপী জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হচ্ছে।তারই অংশ হিসেবে শ্রীপুর উপজেলা পরিখ্যান কার্যালয়ের উদ্যোগে এ দিবসটি পালন করা হচ্ছে। এবারের পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান’। পরিষদের চেয়ারম্যান তথ্য সংগ্রহ এবং এর গুণগতমান নিশ্চিতে পরিসংখ্যান অফিসের সংশ্লিষ্ট সকলকে দক্ষতার সঙ্গে কাজ করে সরকারের এবারে দর্শন স্মার্ট দেশ গড়ার তারই সারথী হতে উপস্হিত সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরতে আজ এ দিবসটির খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া সাধারণ মানুষ এখনো জানেন না সঠিক পরিসংখ্যানের মাধ্যমে সঠিক পরিকল্পনা তৈরি হয় এবং দেশ যে এগিয়ে যাচ্ছে, এর পেছনে রয়েছে পরিসংখ্যানের ব্যাপক ভূমিকা। তিনি জানান, এখন দেশের পরিসংখ্যান ব্যবস্থা অনেক শক্তিশালী।

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃস্বপন মিয়াসহ র‌্যালিতে বীরমুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারী,ইউপি চেয়ারম্যান, পরিসংখ্যান অফিসের উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net