ঢাকা   ০৩:১০:০৬ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

আনোয়ারা আইএফআইসি ব্যাংকের পিঠা উৎসব-২০২৪

বদরুল হক, আনোয়ারা  চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম আনোয়ারা শাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে প্রতিবেশী পিঠা উৎসব-২৪ পালিত হয়েছে। মৌসুমী বাহারি রঙ্গের পিঠার ভিন্ন চিত্র ফুটে উঠে ব্যাংকের ভেতরে।বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় আইএফআইসি ব্যাংকের আনোয়ারা -শাখায় উদ্যোগে মৌসুমী পিঠার উৎসবের আয়োজন করা হয়। এসময় টেবিলে থরেথরে সাজানো ছিল বাপা পিঠা, চিতল পিঠা,ল্যাদা পিঠা,পাটিসাপটা, নারিকেল পিঠা, জামাই পিঠা, ডালের পিঠা, তেলের পিঠা, নানা ধরনের মোওয়াসহ বিভিন্ন স্বাদের দেশীয় পিঠা।পিঠা উৎসবে উপস্থিত ছিলেন আইএফআইসি পিএলসি ব্যাংকের আনোয়ারা শাখার ব্যবস্থাপক মো ছৈয়দ গোলাম কিবরিয়া কাস্টমার সার্ভিস ম্যানেজার,মোহাম্মদ তোফাজ্জল হোসেন, লোন পারফরম্যান্স অফিসার নাসরিন সুলতানা নিসাত মার্কেটিং অফিসার মো: এমদাদুল হক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাবেক চেযারম্যান শামশুল হক,সাংবাদিক বদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম সওদাগর , টিপু ভাই, জাপর এন্ড ব্রাদার্স, ইসহাক, রহিম রাসেল , মফিজসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রাহক। পিঠা উৎসবে আগত অতিথিরা পিঠা পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা হয়। পরে সকলের মাঝে পিঠা আপনার করা হয়।

ব্যাংকের আনোয়ারা শাখার ব্যবস্থাপক ছৈয়দ গোলাম কিবরিয়া জানান, বাংলা ঐতিহ্যের সাথে মিশে আছে মৌসুমী পিঠা উৎসব। সম্মানিত গ্রাহকদের পিঠা প্রদর্শন ও আপ্যায়নের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আমাদের এই আয়োজন। পরবর্তী দিনগুলোতে আমাদের আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি