1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদে মেরাজুন্নবী উপলক্ষে মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

ঈদে মেরাজুন্নবী উপলক্ষে মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ

মিরসরাই প্রতিনিধ চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১০ বার

মীরসরাই প্রতিনিধি: ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়াল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় শনিবার (১০ ফেব্রুয়ারি) মীরসরাই উপজেলার বারইয়ারহাটে ঈদে মেরাজুন্নবী উপলক্ষে সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের মীরসরাই উপজেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে শরীফুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব, মাওলানা আব্দুল আওয়াল, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, আনোয়ার হোসেন, আশ্রাফুল আলম, আক্তারুজ্জামান, মিজানুর রহমান, মোস্তফা আলী প্রমুখ।

আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় বক্তারা বলেন,
মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতালার সাথে আমাদের মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাৎ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন,’মহান মেরাজ শরীর প্রিয় নবীর নিকট স্বয়ং আল্লাহতালার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমত নয় পরোক্ষ প্রকাশ।
বক্তারা আরো বলেন,’মেরাজ শরীফ মহান প্রিয় নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস,যে শোকরিয়া না হলে নাফরমানী হবে।তবে রমজান ও কোরবানীর ঈদের মত ঈদে আজম ও ঈদে মেরাজ হুকুমগত বিধিবদ্ধ নির্ধারিত পদ্ধতিগত ঈদ নয়,ঈমানী হৃদয়ের ঈদ-ঈমানী প্রাণের ঈদ-অসীম প্রেমের ঈদ,যার সাথে অন্য কোন আমলগত বিষয়ের তুলনা চলে না,যা অন্য সবকিছুর উৎস।

দুনিয়া ব্যাপি মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রুদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহী ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ রাষ্ট্র বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ সত্য মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে ঈদে মেরাজুন্নবী উপলক্ষে রাষ্টীয় ছুটি ঘোষণার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net