1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক এবং টি ৯ ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক এবং টি ৯ ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৩ বার

মোঃ মজিবর রহমান শেখ,

সম্প্রতি গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ৫৫ (পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। হরিপুর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ৬ নং –ভাতুরিয়া ইউপির কাঁঠালডাঙ্গী বাজার রোডে জনৈক মোঃ বাদল প্রধান এর বসত বাড়ির সামনে কাঠালডাঙ্গী হতে চৌরঙ্গিগামি হেয়ারিং রাস্তার উপর থেকে ৩৫ (পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী মোঃ শরিফুল ইসলাম (২৮), পিতা- মোঃ হাসিব, সাং- দিলগাঁও, মোঃ রিমন আলী (২৫), পিতা- মোঃ নাজির হোসেন, সাং- হলদি বাড়ি, উভয় থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে আটক করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ২ নং –নেকমরদ ইউপির অন্তর্গত ভাবকি চন্দনচহট এলাকা হতে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী শ্রীরাম বাবু (২২), পিতা- শ্রীকান্ত, সাং- চন্দনহাট ভাবকি, থানা-রাণীশংকৈল, জেলা- ঠাকুরগাঁওকে আটক করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
রুহিয়া থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১৪ নং– রাজাগাঁও ইউপির অন্তর্গত পাটিয়াডাঙ্গী বাজার অটো স্ট্যান্ড জনৈক বেসদেব এর ঝালাই দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামী মোঃ সোবহান আলী (২৪), পিতা- মৃত আব্দুল হক, গ্রাম- উত্তর বটিনা, থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁওকে আটক করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ৩ টি, রাণীর্শকৈল থানা- ১ টি, ভূল্লী থানা- ১ টি, পীরগঞ্জ থানা-১ টি, বালিয়াডাঙ্গী থানা- ২ টি ও হরিপুর থানা- ১ টিসহ সর্ব মোট ৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net