ঢাকা   ১০:১৬:৪৫ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

তিতাসে শিক্ষক মোজাম্মেল হক ভূইয়ার বিদায় সংবর্ধনা ও দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৩৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো: জুয়েল রানা

তিতাস প্রতিনিধি

কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হক ভূইয়াকে বিদায় সংবর্ধনা প্রদান ও ২০২৪ সালের উক্ত মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় মাদ্রাসা মাঠে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

এতে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মুহাঃ শাহজালাল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কর কমিশনার মো.সাজ্জাদ হোসেন ভূইয়া, একাডেমিক সুপার ভাইজার মোসাঃ সারজিনা আক্তার, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল বাশার ভূইয়া, শিক্ষানুরাগী সদস্য আবুল হোসেন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান ভূইয়া, মো. সাহিদুর রহমান সাঈদ, মঙ্গলকান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আমিন, মাদ্রাসা শিক্ষক মিজানুর রহমান ও গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব সরকার প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক আশিকুল্লা সিরাজি।

মিলাদের পূর্বে বিদায়ী শিক্ষক মোজাম্মেল হক ভূঁইয়াকে অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মাননা ও উপহার দেন এবং বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন আমন্ত্রিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি