1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সংঘর্ষের ঘটনায় মামলা, আটক-৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

মাগুরায় সংঘর্ষের ঘটনায় মামলা, আটক-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৮ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরার শ্রীপুরে দ্বারিয়াপুর পীর সাহেবের মসজিদ সংলগ্ন প্রতিবেশীদের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ৩ জনক গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। এর আগে (১৯ ফেব্রুয়ারি) সংঘর্ষের দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজনকে আটক করেছিলো পুলিশ। ওইদিন বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের দ্বারিয়াপুর পীর সাহেব দরবার মসজিদের অজুখানা, টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় প্রতিবেশীদের সাথে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলামের সাথে বিরোধ হয়। এ সময় মাজার ও মসজিদের পূর্ব পাশের বাড়ির মালিকরা তাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে বাঁধা দেয়। এ বাঁধা দেওয়াকে কেন্দ্র করে নওয়াবুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন মসজিদের পাশের বেশ কয়েকটি অসহায় পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় একই গ্রামের আলম মোল্যার ছেলে সজল মোল্যা (৩৫) ও উজ্জল মোল্যা (৩২), আলাউদ্দিন মোল্যার দুই ছেলে শামীম মোল্যা (৪৫) ও টিটো মোল্যা (৪০), রিপনের স্ত্রী হাসিনা বেগম (৩৮), লিটনের ছেলে লিমন মোল্যা (২৮) আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও স্থানীয় দ্বারিয়াপুর হাসপাতালে চিকিৎসা নেয়। ওইদিন লিটন মোল্যা থানা থেকে বাড়ি ফেরার পথে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে।

এ ঘটনায় লিটন মোল্যা বাদী হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলামকে প্রধান আসামি করে শ্রীপুর থানায় ১১জনের নামে ও আরো ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। এর পরদিন (২৪ ফেব্রুয়ারি) সুজন শেখ, সোহেল শেখ, সুমন শেখকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

মামলার প্রধান আসামি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনাটি মীমাংসার জন্য দু’পক্ষই গ্রামে বসার কথা ছিলো৷ এঘটনায় কোন মামলা দু-পক্ষই করবেনা বলে আমি জানি। তবে আজ সকালে হঠাৎ করে আমার সমর্থকদের ৩ জনকে পুলিশ ধরে নিয়ে যায়। মামলার বিষয়ে আমি কিছু জানিনা।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলার পরিপেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net