1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুতে 'দৈনিক সকালের সময়' পত্রিকার বর্ষপূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

রামুতে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১২ বার

কক্সবাজারে রামুতে “বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক” স্লোগানে প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে চার টা নাইক্ষ্যংছড়ির রেষ্ট হাউজের হলরুমে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক সকালের সময় পত্রিকার রামু প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামু উপজেলার পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,কোষ্ট ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম,নাইক্ষ্যংছড়ি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সানজিদা আক্তার রুনা,রামু উপজেলা ছাত্রদলে যুগ্ম-আহবায়ক আজিজুল হক আজিজ,নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেসক্লাবে উপদেষ্টা এস এম হুমায়ুন কবির,আবু তালেব সিকদার,নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেসক্লাবে আহবায়ক রায়হান মাহাবুব ইরফান,সদস্য সচিব সরওয়ার জাহান,যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন অন্তর,মোঃ শাহাদাত, সদস্য প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথি রামু উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফসানা জেসমিন পপি বলেন, কিছু গণমাধ্যম মানুষকে বিব্রত এবং বিভ্রান্তি করতে সংবাদ পরিবেশন করে সে ক্ষেত্রে দৈনিক সকালের সময় বাস্তবতা সত্যতা যাচাই করে পাঠকের কাছে সংবাদ তুলে ধরে। যার কারণে এতগুলো পত্রিকার মধ্যে সকলের সময় খুব কম সময়ের মধ্যেই মানুষের কাছে হয়ে উঠেছে প্রিয় দৈনিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

অতিথিরা আরও বলেন, অস্বীকারের উপায় নেই, স্বাধীনতা-পরবর্তী ৫ দশকে অনেক সংবাদমাধ্যমের জন্ম হয়েছে, অপমৃত্যুও ঘটেছে, কোনো কোনোটি যে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে। এ ক্ষেত্রে দৈনিক সকালের সময় ব্যতিক্রম। এ পত্রিকা তার জন্মলগ্ন থেকে অদ্যাবধি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net