1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও মাতৃভাষা দিবস পালিত। "শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হব"’-রবিন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

শ্রীপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও মাতৃভাষা দিবস পালিত। “শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হব”’-রবিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৮ বার

ফজলে মমিন

শ্রীপুর(গাজীপুর)

নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের শ্রীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে শ্রীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা,শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অপরদিকে শ্রীপুর টেংরা রাস্তা মোড় সংলগ্ন সেন্টাল মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী এবং মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পরিছন্ন রাজনীতিবিদ যুবনেতা এবং গাজীপুরের তরুন প্রজন্মের আইডল শ্রীপুরের তরুন শিল্পোদ্ধকতা জাহিদুল ইসলাম রবিন।

প্রধান অতিথির বক্তব্য স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রবিন বলেন,
শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।

জাহিদুল ইসলাম রবিন বলেন, ‘আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে।
তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। ’পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুস্কার বিতরন করেন।
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net