ঢাকা   ০৪:১১:৩৬ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

শ্রীপুরে পৌরসভার উদ্যোগে স্হানীয় সরকার দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি)।গাজীপুরের শ্রীপুর পৌর সভার উদ্যোগে “স্মার্ট হবে স্খানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্যে সারাদেশের সাথে দ্বিতীয়বারের মত গাজীপুরের শ্রীপুরে আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপিত করে শ্রীপুর পৌরসভা।

দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা, বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

স্থানীয় সরকার দিবস উপলক্ষে শ্রীপুর পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান র‌্যালী পরবর্তি এক বক্তব্যে মেয়র বলেন,
স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে।

সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে প্রায় দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে।

সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান।

এ সময় শ্রীপুর পৌরসভার কর্মকর্তাগন,পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে পৌর মেয়রের নেতুত্বে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।উল্লেখ্য গত ২৫ ফ্রেবুয়ারি স্হানীয় সরকার দিবস ছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি