ঢাকা   ০৩:০৫:২৭ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৩দিন ব্যাপী অমর একুশে বইমেলা আরও মাত্র ১দিন বাকি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৩ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক শুরু হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৪’। আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। জাঁকজমকপূর্ণ এ আয়োজনের কাজ চলছে দ্রুত গতিতে। নবীগঞ্জ পৌরসভা অফিসে গিয়ে দেখা গেল বইমেলার কার্যক্রম। এ বছরও মেলা হবে পৌরসভা প্রাঙ্গণে। আর তাই মেলার স্টলের কাজ চোখে পড়ল। ৬ষ্ট বারের মতো এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে নবীগঞ্জের মানুষের মনে দারুণ উৎসাহ জেগেছে। এ বছর সর্বোচ্চ সংখ্যক স্টল থাকবে। প্রকাশকরা তুলবেন নতুন নতুন বই।স্টলে স্টলে

লেখকদের নতুন বই উঠবে, আসলেই নবীগঞ্জ
বাসীর জন্য বিশেষ করে কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক, লাইব্রেরিয়ান ও বই প্রেমিদের জন্য সত্যিই আনন্দের বিষয়। পাঠকরা বই কেনার জন্য উদগ্রীব হয়ে বসে আছেন যেন। কখন মেলা শুরু হবে আর কখন তারা বই কিনবেন, এরকমই ভাবনায় প্রতীক্ষার প্রহর গুনছেন নবীগঞ্জ পৌরবাসী। নবীগঞ্জ পৌরসভা এর আগে ৫ বার বইমেলা করেছে। তাতে নবীগঞ্জের মানুষের মনে বই কেনার প্রতি আগ্রহ বেড়েছে নিঃসন্দেহে। নবীগঞ্জ পৌরসভার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৪’ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে, ৫ টি উপকমিটি সমন্বিত সাত সদস্য বিশিষ্ট ‘অমর একুশে গ্রন্থ মেলা ২০২৪’ উদযাপন’ কমিটির অন্যতম সদস্য পৌরসভার সহকারী কর আদায়কারী কবি ও শিশুসাহিত্যিক পৃথ্বীশ চক্রবর্ত্তী বলেন,’ আধুনিক নবীগঞ্জ পৌরসভার রূপকার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী মহোদয়’র প্রধান পৃষ্ঠপোষকতায়, পৌরপরিষদের সার্বিক তত্ত্বাবধানে, মেলাসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, লেখক, পাঠকের সার্বিক সহযোগিতায় এবং মেলা সংক্রান্ত কমিটি, বিভিন্ন উপকমিটির সার্বিক সহযোগিতায়, পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফসল নবীগঞ্জ পৌরসভার এই বইমেলা। ‘অমর একুশে বইমেলা ২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, সদস্য সচিব: পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা: শেখ মো. জালাল উদ্দীন, পৃথ্বীশ চক্রবর্ত্তী সহ ৫ সদস্য কমিটির অন্যরা হলেন পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী ও কাউন্সিলর মো. নানু মিয়া । এবার মেলায় স্টল থাকবে ২০ টি, প্রতিবছরের মতো এবারও বইমেলাকে স্মরণীয় করে রাখার জন্য বইমেলা স্মারক ‘একুশের সূর্য’ প্রকাশিত হচ্ছে,স্মারকটির নামকরণ করেছেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বিশিষ্ট কবি ও গবেষক আফতাব আল মাহমুদ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন।মেয়র মহোদয়
প্রতিবছরই ঢাকার অতিথির বিষয়ে একটি আকর্ষণ রাখেন। এবারের বিশেষ আকর্ষণ আমাদের জাতীয় কবির পৌত্রী(নাতনী) বিশিষ্ট নজরুল গবেষক ও তারকা কণ্ঠশিল্পী খিলখিল কাজী। এছাড়াও ঢাকা, সিলেট ও হবিগঞ্জ
থেকে কবিসাহিত্যিক আসবেন। এর আগে নবীগঞ্জ পৌরসভা বইমেলাকে সফল করার জন্য সর্বস্তরের মানুষকে নিয়ে পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী সভাপতিত্বে মতবিনিময় সভা হয়েছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য অমর একুশকে উপজীব্য করে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেখানে পৌর এলাকার ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর রেজাল্ট আগামীকাল ২৭ ফেব্রুয়ারি মেলার মূলমঞ্চে ঘোষণা করা হবে।উদ্বোধনী দিনে বইমেলা স্মারক ‘একুশের সূর্য ‘মোড়ক উন্মোচনের
পাশাপাশি আমার ‘বিহান আসে পিয়ান হাসে’ বইসহ আরও অনেকগুলো প্রকাশিত নতুন


বইয়ের মোড়ক উন্মোচন করবেন অতিথিবৃন্দ। আলোচনাপর্ব শেষে জমবে লেখা পাঠের আসর। মেলার ২য় দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি আলোচনাপর্ব শেষ হলে১ম রাউন্ডের বিতর্ক
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ২৯ ফেব্রুয়ারি আলোচনা সভার পরপরই বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।’ সকলের
আন্তরিক সহযোগিতায় গ্রন্থমেলা মিলনমেলায় পরিণত হবে বলে সুধীজন মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি