1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি ওয়ার্ড উপনির্বাচনে গুলিবিদ্ধ দুইজনের একজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

ইউপি ওয়ার্ড উপনির্বাচনে গুলিবিদ্ধ দুইজনের একজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার

মো. শাহ্জালাল

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য হতে উপনির্বাচনে ভোট গণনার সময় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে হৃদয় (২৫) নামের এক যুবক নিহত হ য়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হৃদয় ভূঁইয়া পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আমির আলী ভূইয়ার ছোট ছেলে।

এ সময় ফারুক ভূইয়া নামের আরো একজন পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে মূর্মষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সে একই এলাকার মৃত কামাল হোসেন ভূইয়ার ছেলে ও নিহত হৃদয় ভূঁইয়ার চাচাতো ভাই।

সরেজমিনে জানা গেছে, বছর খানেক আগে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান মারা যাওয়ার পর নির্বাচন কমিশন উপনির্বাচন শনিবার ৯ মার্চ ২০২৪ ইং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট শুরু করে। ভোট গণনা শেষে মোরগ প্রতীকের প্রার্থী আজিজ সরকারকে বিজয়ী ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

এই নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্ধিতা করেন। ভোটগ্রহণ শেষে আজিজ সরকার মোরগ প্রতীকে ৯২৯ ভোট ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু ৮১১ ভোট পান।

এসময় স্থানীয় আওয়ামীলীগের শক্তিধর গ্রুপের পরাজিত প্রার্থী কায়সার আহম্মেদ রাজু ও তার সমর্থকেরা ফলাফল না মেনে ফলাফল পুনরায় গণনা করতে বলে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। এতে দু-পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ও সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ বাধা দিলে তাদের উপরই অতর্কিত হামলা চালায় স্থানীয় আওয়ামীলীগের শক্তিধর গ্রুপ রাজুর সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ সদস্যরা এলোপাথাড়ি গুলি চালায়। এতে পরাজিত প্রার্থী কায়সার আহম্মেদ রাজুর দুই সমর্থক হৃদয় ও ফারুক গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত ফারুককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সোনারগাঁ থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

তালা মার্কার পরাজিত প্রার্থী কায়সার আহম্মেদ রাজু জানান, তারা নির্বাচনের ফলাফলের আগেই তার সাক্ষর নেন। পরে মোরগ মার্কার প্রার্থীকে জয়ী ঘোষনা করা হলে তার সমর্থকরা তা সঠিক নয় বলে উত্তেজিত হয়ে পড়ে। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুঁড়ে। গুলিতে তাদের একজন সমর্থক হৃদয় নিহত হয় এবং ফারুক নামের আরেকজন আহত হয়।

এ বিষয়ে মোরগ মার্কার প্রার্থী আজিজ সরকার জানান, সারাদিন সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হয়। ভোট গণনা শেষে তাকে জয়ী বলে ঘোষণা করা হলে তার সমর্থকদের নিয়ে বাড়ি চলে আসে। পরবর্তীতে পুলিশের সাথে কিভাবে সংঘর্ষ হয়েছে তা সম্পর্কে তার জানা নেই।

সোনারগাঁ থানার এস আই পঙ্কজ সরকার জানান, নির্বাচন পরবর্তীতে ফলাফল ঘোষনা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়েন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net