1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

মাগুরায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৩৯ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরার শ্রীপুরে অধিনায়ক আকবর হোসেন মিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলায় উপজেলার ৮ টি ইউনিয়নের প্রতি ইউনিয়নের ৪ টি করে মোট ৩২ দল অংশগ্রহণ করবে।

অধিনায়ক আকবর হোসেন মিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক,অধিনায়ক আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তার সাথে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় চতুরিয়া-নবগ্রাম ফুটবল একাদশ ও ছাবিনগর-বড়তলা ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চতুরিয়া-নবগ্রাম ফুটবল একাদশ ১-০ গোলে ছাবিনগর-বড়তলা ফুটবল একাদশকে পরাজিত করে।

প্রধান অতিথি শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই আদর্শ যুব সমাজ গড়তে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে অধিনায়ক আকবর হোসেন মিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net