1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২২৩ বার

মো:জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) বিকেলে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত। এসময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম উপস্থিত ছিলেন।

তাঁরা জানান, শনিবার (২ মার্চ) দিবাগত রাত অনুমান ১০ টায় সৈয়দপুর পৌরসভাধীন শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে। এসময় সেখানে ৪ টি লোহার তৈরী রোলারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ছিল ফেন্সিডিলগুলো।

জব্দ ৩৫২ বোতল ফেন্সিডিলের ওজন অনুমান ৩৫.২ লিটার। যার মূল্য অনুমান ৮ লাখ ৮০ হাজার টাকা। এঘটনায় সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। উক্ত ব্যক্তিকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে। এসআই (নিঃ) মো. আহসান হাবিব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। মামলা নং-০৪।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net