ঢাকা   ০৬:২৫:১২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মো:জাকির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৯৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরের স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে প্রতিষ্ঠান চত্বরে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন সরকার, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবেক এমপি, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান মরহুম আমজাদ হোসেন সরকারের সহধর্মিণী হানিফা খাতুন ও ছেলে রিয়াদ আরফান সরকার রানা, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ ডা. আলহাজ্ব শরিফুল আলম চৌধুরী, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল।

পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাবিবুর রহমান, দৈনিক প্রথম আলোর সাংবাদিক এম আর আলম ঝন্টু, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন প্রভাষক নাসরীন সুলতানা ও নাসিম আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার আনোয়ার হোসেন, জাপার কেন্দ্রীয় সদস্য রাকিব খান ও উপজেলা সদস্য সচিব আলতাফ হোসেন।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। প্রীতি ভোজের পর প্রতিষ্ঠানের মেয়েদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কর্মচারী, সুধীজনসহ সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটির উন্নয়নে একটি শহীদ মিনার ও একটি বহুতল ভবন নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে মেয়েদের শিক্ষার মান বাড়াতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আনন্দের হুল্লোড় উঠে। তারা এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি