1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ের সিনিয়র সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদগাঁওয়ের সিনিয়র সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডি

সেলিম উদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৫১ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উপকূলীয় এলাকার চিহ্নিত ভূমিদস্যু সিন্ডিকেট কতৃক প্রকাশ্যে উপজেলার সিনিয়র সাংবাদিক এইচএন আলমকে হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ভূক্তভোগি।

জিডি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়,সম্প্রতি উপজেলার উপকূলীয় এলাকা পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী বায়ূ বিদ্যুৎ এর উত্তর পশ্চিমে চিহ্নিত একটি ভূমিদস্যু সিন্ডিকেট সরকারি শত একর প্যারাবন উজাড় করে চারদিকে বাঁধ দিয়ে অবৈধ চিংড়ি ঘের তৈরী করছিল।

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল আলম ওরফে এইচএন আলম বিগত ২৮ ফেব্রুয়ারী বিকালে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থল এলাকায় যান। দখলকাজের সত্যতা পেয়ে তিনি উক্ত দখলকৃত এলাকার ছবি ও ভিডিও ধারণ করেন। বিষয়টা জানতে পেরে দখলবাজ চক্রের প্রধানহোতা আশরাফ আলী, পিতা- মোক্তার আহমদ, সাং মধ্যম পোকখালী, ঈদগাঁও তেড়ে এসে তাকে প্রকাশ্যে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেন এবং চরম নাজেহাল করেন।

এ সংক্রান্ত সংবাদ বিগত কয়েকদিন ধরে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও অনলাইন গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে সর্বমহলে নিন্দার ঝড় উঠে। সংবাদ প্রকাশ পরবর্তী দখলকৃত এলাকার অদূরে অন্য একটি স্থানে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান পরিচালনা করলেও রহস্যময় কারণে প্রায় দুইশত একর বেদখল হতে যাওয়া জায়গাটিতে এখনো পর্যন্ত রহস্যময় কারণে অভিযান পরিচালিত হয়নি । এ ঘটনায় হুমকির শিকার সাংবাদিক এইচএন আলম আরো শংকিত হয়ে পড়েন এবং জীবনের নিরাপত্তা চেয়ে জড়িতের বিরুদ্ধে গত ৩ মার্চ ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং- ১২০।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net