1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচী শুরু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ

কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচী শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৭৫ বার

মো:জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর + আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। রোববার (৩১ মার্চ) বিকাল ৫ টায় শহরের পুলিশ বক্সের সামনে এই কর্মসূচী উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও চ্যারিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা তাহজীবুল আলম, আবু ইউসুফ মুহাম্মদ ও প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু এবং চেয়ারম্যান ইরফান আলম ইকু, সাধারণ সম্পাদক সাংবাদিক নওশাদ আনসারী, সদস্য খন্দকার আবিদা সুলতানা রিয়া, শামিউল আলম ও আলমগীর হোসেন।

এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের একমাত্র ছেলে ও ইকু গ্রুপের পরিচালক এবং চ্যারিটির চেয়ারম্যান ইরফান আলম ইকু বলেন, আমার দাদার নামে গড়ে তোলা ফাউন্ডেশনের মাধ্যমে নানামুখী সামাজিক ও জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে আজ থেকে ইফতার সামগ্রী বিতরণ শুরু করা হলো। প্রতিদিন ২০০ নিন্ম আয়ের শ্রমজীবী, দরিদ্র পথচারী ও ছিন্নমূল রোজাদারদের মাঝে শেষ রমজান পর্যন্ত এই কর্মসূচী চালানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net