1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম বাজার মনিটরিংয়ে ইউএনও, ৪ ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত 

চৌদ্দগ্রাম বাজার মনিটরিংয়ে ইউএনও, ৪ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪৩৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাজার মনিটরিং এর উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় বিভিন্ন অনিয়ম এর অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, পবিত্র মাহে রমযান উপলক্ষে অসাধু ব্যবসায়ী কর্তৃক কেজির মাপে তরমুজ বিক্রি ঠেকাতে, মুদি ও কাঁচা বাজার স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বক্ষণিক মনিটরিং এর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, খেজুর এর প্যাকেটে দ্রব্যমূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংযুক্ত না থাকায় এক কনফেকশনারী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং একই অভিযোগে বাজারের ওয়াপদা রোডের দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা সহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: মহিউদ্দীন নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ও পৌর সেনেটারী ইন্সপেক্টর মো: ইমাম হোসেন সজীব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘মাহে রমযান উপলক্ষে বাজার পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়। এ সময় অপর ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net