ঢাকা   ০১:১৩:৪৬ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৪৮৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খলিল উদ্দিন ফরিদ

ভোলা

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার এক হিন্দু ধর্মাবলন্বী বসু দাস কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ (স.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ডাকে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদার সাহেবের সভাপতিত্বে খলিফাপট্রি মসজিদ চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং বসু দাস কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার যোহরের নামাজের শেষে শহরের খলিফাপট্টি জামে মসজিদ সামনে থেকে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সম্পাদক এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী। সহ সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র মাওলানা মুহাঃ মিজানুর রহমান। ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন। ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন। ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সম্পাদক ও মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা আব্বাছ উদ্দিন।

 

বক্তাগন বলেন বিগত কয়েক বছর ধরে ভোলায় কিছু উগ্রপন্থি হিন্দু ধর্মাবলন্বী কর্তৃক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ( স.) কে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে যার কারনে ধর্মভীরু মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বার বার এই ধরনের আঘাত উদ্দেশ্য প্রনোদিত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। ৯২ ভাগ মুসলমানের দেশে এমন ঘটনা সারা বিশ্বের মুসলমানদেরকে ব্যথিত ও ক্ষু্দ্ধ করেছে।

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি