1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রূপগঞ্জে ২০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

রূপগঞ্জে ২০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৮০ বার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জ ও চনপাড়ায় ২০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

বৃহস্পতিবার ( ২৮ মার্চ) রূপগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয় ও চনপাড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো. মুন্না খাঁন, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, শমসের আলী প্রমুখ।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্য তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার বাবা গোলাম দস্তগীর গাজী যাদেরকে ভালোবাসেন আমি তাদের সাথে আছি। আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি রূপগঞ্জের রাজপথে আছি।

তিনি বলেন, গেল নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছে। যারা আমাদের ক্ষতি করেছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাদের বিরোধী দলের নেতারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না। তারা ফিলিস্তিনের বিপক্ষ গেছে। তিনি আরও বলেন, সবাই আমাকে উপজেলা নির্বাচন করার কথা বলছে। আমি সবার কাছে দোয়া চাই। আমার বাবার স্বপ্নপূরণ করতে আমি রূপগঞ্জের মাঠে নামছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net