ঢাকা   ০১:২২:৫৪ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

স্বর্ণের লোভে রাজধানীর মিরপুরে এক বয়স্ক মহিলাকে বাসায় একা পেয়ে প্রতিবেশি মহিলা বটি দিয়ে কুপিয়ে জখম করে স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়।

জিয়া উদ্দিন ইমরান নিজস্ব প্রতিবেদক ঢাকা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৫৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জিয়া উদ্দিন ইমরান

নিজস্ব প্রতিবেদক।

গত বুধবার রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি বাসায় রওশনআরা বেগম লিপি নামের বয়স্ক এক মহিলাকে প্রতিবেশি লাভলী মোর্শেদ নামের এক মহিলা স্বর্ণ অলংকারে লোভে বাসায় বৃদ্ধ মহিলাকে একা পেয়ে এলোপাথাড়ি মারধোর করে এবং বটি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ঐ রাতেই পুলিশ লাভলী মোর্শেদ নামের মহিলাকে আটক করে এবং পরে জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ডে আনে।

২০ মার্চ বুধবার ২০২৪ ইং রাজধানীর মিরপুরের পল্লবীতে ১০ নাম্বার এ ব্লকে একটি বাসায় স্বর্ণের লোভে রওশনারা বেগম লিপি নামের এক বয়স্ক মহিলাকে নানা কথাবার্তা এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার সময় হটাৎ করে এলোপাতাড়ি মাথায় আঘাত করলে তিনি মাটিতে পরে যান পরে তাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে প্রতিবেশি লাভলী মোর্শেদ নামের এক মহিলা।

(ভিক্টিম – রওশনআরা বেগম লিপি) 

এ সময় ভিক্টিমের গলার চেইন, হাতের বালা, কানের দুল,, মোবাইল ও ঘরের মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়।
ঐ রাতেই পুলিশ লাভলী মোর্শেদে নামের ঐ মহিলাকে আটক করে, এবং জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ডে এনেছে পুলিশ।
এই ঘটনার সাথে অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

(আসামী- লাভলী মোর্শেদ)

এই সময় বাসার দরজা ভেঙ্গে ভিক্টিমের মেয়ে ও প্রতিবেশিরা ঘরের মেঝেতে রক্তাক্ত আবস্থাতে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে নিবিড় পর্যবেক্ষণ জন্য আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এদিকে ডাক্তার জানান রোগী এখন আশঙ্কা জনক অবস্থায় আছে। তাঁরা মাথায় ধারালো অস্ত্রের আঘাত , ঠোটের উপরে আংশে কেটে গেছে এবং শরীরের নানা অংশে জখম আছে। আমারা তাকে আইসিওতে রেখে নিবিড় পর্যবেক্ষন করছি।
এ দিকে প্রতিবেশিরা জানায় যে এর আগেও লাভলীর আরও এই রকম ঘটনার সাথে সম্পৃক্ততা ছিল। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি