1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ভোলায় রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খলিল উদ্দিন ফরিদ  ভোলা প্রতিনিধি 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৫০১ বার

খলিল উদ্দিন ফরিদ

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে আবারো রাসূল (সা.) ও আয়েশা ( রা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর কমেন্ট করেছে সনাতন ধর্মাবলম্বী বাসু দাস (৩২) নামে এক যুবক। এই ঘটনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উত্তর শাখার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পূর্বক সমাবেশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী।

আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওলানা শফিউদ্দিন,যুগ্ম সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকী, জয়েন সেক্রেটারি মাওলানা আক্তার হোসেন, মাওলানা ইউসুফ আদনান, মাওলানা গোলাম মোর্শেদ, মাওলানা আব্দুর রব, এইচ এম ইব্রাহিম, মাওলানা আব্দুল জলিল প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাওলানা নুরে আলম ফয়জী, ভোলা বড় মসজিদের খতীব মাওলানা নূরে আলম, দরগা মসজিদের খতীব মাওলানা নুরুল আমিন আশরাফী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্যরা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.)কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এ সময় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান এবং বক্তারা ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস সর্বোচ্চ শাস্তির দাবি জানান।পরে আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করেন সংগঠন এর নেতা কর্মীরা।

সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নতুন বাজার এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net