1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

চন্দনাইশে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪১৭ বার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দিয়ে যাচ্ছেন। ঈদ সবার জন্য, ঈদের আনন্দ ধনী, গরীব সবাই মিলে এক সাথে উপভোগ করবে। প্রধানমন্ত্রী ঈদের দিন সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে সকল স্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ধনী গরীব ভেদাভেদ ভুলে যান। যেহেতু সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নিবার্চিত হয়, সেই হিসেবে সাধারণ মানুষের সুখ দুঃখের খবর রাখা উচিত। তাই তিনি আগামী ঈদ নিবার্চনী এলাকায় থেকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি বলেন, ঈদের পূর্বে মিল কারখানার মালিকরা শ্রমিকদের বেতন ভাতা দিয়ে দিবেন। শ্রমিকেরা যেন তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ করতে পারে। গতকাল ৭ এপ্রিল সকালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী তাঁর গ্রামের বাড়ি থেকে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের প্যাকেট দেয়ার পাশাপাশি তাঁর নিজস্ব অর্থায়নে ৪ হাজার পিচ শাড়ি, ৫শত পিচ লুঙ্গি, ৫শত পিচ পাঞ্জাবি বিতরণ করেন। চন্দনাইশের ২টি পৌরসভা, ৮টি ইউনিয়ন ও সাতকানিয়া অংশের ৬টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, দলীয় নেতাকর্মী, হতদরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া তিনি নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে ৩ হাজার পরিবারে ১০ কেজি চাউল, ১ কেজি করে ডাল, চিনি, লবণ, তেল, মরিচ, হলুদ, ধনিয়াগুড়াসহ ১৪ কেজি ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এম এ সাঈদ, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, জয়নাল আবেদীন, প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সুব্রত বড়ুয়া, চেয়ারম্যান যথাক্রমে এড. খোরশেদ বিন ইসহাক, আমিন আহমদ চৌধুরী রোকন, আবদুল আলীম, আ.ফ.ম মাহাবুল আলম সিকদার, নাছির উদ্দীন টিপু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মো. ইউনুছ, নরুল হাকিম, সাধারণ সম্পাদক সুজন দাশ, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মহিউদ্দীন, সাইফুর রহমান, ফরিদ উদ্দীন, আতাউল ইসলাম, রফিক আহমদ, ওসমান গণি, হেফাজতর রহমান, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা যথাক্রমে আবুল কালাম আজাদ, মো. মামুন, সিরাজুল কাফি চৌধুরী, মো. সাকিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net