ঢাকা   ০৫:৩১:২১ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচনে চাচা ও বাবা-ছেলে লড়াই !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩৪৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে এবারে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনে মাঠে চেয়ারম্যান পদে লড়াই করবেন চাচা ও বাবা-ছেলে । চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা এক পরিবারের ঐ তিন প্রার্থী । ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপির পরিবারের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান। এক পরিবারের ঐ তিন প্রার্থী হলেন– সাবেক বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান ও সাবেক ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব সফিকুল ইসলাম, তার বড় ভাই সাবেক বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ও তার ছেলে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার। সুজন এমপির বাবা আলহাজ্ব দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনে টানা ৩৫ বছর সংসদ সদস্য ছিলেন। আলহাজ্ব সফিকুল ইসলাম ও আলহাজ্ব মোহাম্মদ আলী দুজনই সংসদ সদস্য সুজন এমপির আপন চাচা এবং আলী আফসার চাচাতো ভাই। এ বিষয়ে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি বলেন, ভোটে দাঁড়ানোর অধিকার সবার আছে। এখানে আমার কোনো মতামত নেই। যার জনপ্রিয়তা আছে সেই বিজয়ী হয়ে আসবে। আমি আশা করছি বিজয়ী যেই হোক না কেন, সে যানো জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ১ জন প্রত্যাহার করেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪
জনের মধ্যে ৩ জন প্রত্যাহার করেছেন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ১ জনের সব কিছু ঠিক থাকায় তার প্রার্থিতার বৈধতা দেয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ হয়েছে। আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং আগামী ৮ মে সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রে ৪৫৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। উপজেলাটিতে ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৮৬৩ জন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি