1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩৩০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলায় নিখোঁজের দুই দিন পরে বাড়ির পাশের গলি থেকে নিবিড় (১২) নামে ৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২১ এপ্রিল শনিবার সকালে ঠাকুরগাঁও শহরের মাদ্রাসা পাড়ায় বাড়ির পাশের গলিতে নিবিরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিবিড় (১২) ঠাকুরগাঁও পৌরসভার ১ নং — ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও ওমান প্রবাসী আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএন ফিরোজ ওয়াহিদ।


পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবিড়। এ নিয়ে ঠাকুরগাঁও সদর থানায় জিডি ও এলাকায় মাইকিং করা হয়। শনিবার মধ্যরাতে বাড়ির জানালায় বিকট শব্দ করে কিছু দুর্বৃত্ত। সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের নিথর মরদেহ পরে থাকতে দেখে চিৎকার করে উঠে তার মা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) ফিরোজ ওয়াহিদ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আরো জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net