1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তীব্র তাপদাহে রাউজানে পথচারীদের শরবত পান ও ছাতা বিতরণ করলেন যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

তীব্র তাপদাহে রাউজানে পথচারীদের শরবত পান ও ছাতা বিতরণ করলেন যুবলীগ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৭৩ বার

তীব্র তাপদাহে রাস্তাঘাটে চলাচলকারী মানুষকে সুপেয় পানি ও শরবত পান ও রিকশা চালকদের মধ্য ছাতাসহ একটি করে তরমুজ দিলেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ। মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরে রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটায় কার্যক্রমের উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।

উদ্বোধনের পর সংগঠনের নেতাকর্মীরা সুপেয় পানি ও শরবত নিয়ে পথচারী, রিকশা-ভ্যান চালকদের পান করান।
এসময় উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন খান,সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, দপ্তর সম্পাদক তপন দে, যুবলীগ নেতা আলমগীর আলী, আজিজ উদ্দিন ইমু, আবু ছালেক,হাসান মুরাদ রাজু, শাহজাহান, নেজাম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি এমপি ফজলে করিম চৌধুরী যুবলীগের এই মহৎ উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন, তীব্র গরমে সৃষ্ট তাপদাহ থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া ঘর থেকে রাস্তাঘাটে বের হওয়া থেকে বিরত থাকুন। এই গরমে পথচারী, রিক্সা চালকসহ নানা পেশার মানুষদের জন্য সুপেয় ঠাণ্ডা পানি ও শরবত পান করাতেই যুবলীগ নেতাকর্মীদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net