1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ছয় শতাধিক কৃষকের মাঝে কোদাল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রাউজানে ছয় শতাধিক কৃষকের মাঝে কোদাল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩১৭ বার

রাউজান (চট্টগ্রাম) : প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে কৃষকদের চাষাবাদের সুবিধার্তে ছয় শতাধিক কৃষকের মাঝে কোদাল বিতরণ করা হয়।
৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর বারটার দিকে রাউজান উপজেলা পরিষদ চত্বরে কোদাল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে ও সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর আজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন
কৃষি কর্মকর্তা মাসুম কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপ সহকারি কৃষি কর্মকর্তা সঞ্চয় চন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, কৃষকরাই দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাউজানের কৃষি খাতকে আরো সমৃদ্ধ করতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net