1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ- পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

রাউজানে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ- পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বার

নেই বৃষ্টি ,প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাউজানের প্রত্যেকটি গ্রামের জনজীবন। এখানে প্রতিদিন গড়ে ৩৮- ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছে।সকাল থেকেই শুরু হয় গরমের হাওয়া।বেলা গড়ালে একটু একটু করে বাড়তে থাকে সূর্যের তাপ।জনশূন্য হয়ে পড়েছে গ্রামীণ জনপদ।এই আগুন ঝরা রোদ থেকে বাঁচতে মানুষ ছায়ায় আশ্রয় নিচ্ছে। তাতেও নেই একটু স্বস্তির বাতাস।এই প্রচন্ড রোদের তেজে বেশিরভাগ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।গরমে মানুষ থেকে শুরু করে প্রাণীকুল হাহাকার করছে বৃষ্টির জন্য।গাছের ছায়ার নিচে কিংবা শীতল কোনো স্থানে একটু প্রশান্তির আশায় ছুটছেন সবাই।এই তীব্র তাপদাহে রাউজানে পথচারীদের জন্য বিভিন্ন স্থানে ৫০০লিটার ধারণক্ষমতা ওয়াটার ট্যাংকের মাধ্যমে

সুপেয় পানির ব্যবস্থা করছেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রতিদিন হাজারো পথচারী পান করছেন এই সুপেয় পানি। শুক্রবার সরেজমিনে দেখা গেছে রাউজান পৌর এলাকার অংশে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক পাশে জলিলগনর, মুন্সিরঘাটা, ও গহিরায় ১৫০০ লিটার ওয়াটার ট্যাংক বসিয়ে এই সেবা দেয় রাউজান পৌরসভা। রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষকে একটু স্বস্তি দিতে পৌর এলাকার তিনটি স্থানে মানবিক কর্মকান্ডের জন্য সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে বসানো হয়েছে সুপেয় পানির ওয়াটার ট্যাংক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ওয়াটার ট্যাংক থেকে পথচারীরা সুপেয় পানি পানি পান করতে পারবেন। যতদিন এমন তীব্র তাপপ্রবাহ চলবে ততদিন রাউজান পৌরসভা ও ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে এই বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম চলবে। এর আগে পৌরসভার বিভিন্ন স্থানে সুপেয় পানির বোতল বিতরণ করেছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি ও তার ছেলে ফারাজ করিম চৌধুরী ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net